বিদায়ী স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করছেন সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের প্রথম অধিবেশনে সভাপতির নাম ঘোষণা করা হলে ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকে প্রস্তাবটি সমর্থন জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ প্রস্তাবের প্রতি সমর্থন জানান বিরোধীদলের উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বেই সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

