AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্পিকার হচ্ছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪২ এএম, ১২ মার্চ, ২০২৬

স্পিকার হচ্ছেন মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় শুরু হচ্ছে। অধিবেশনকে ঘিরে নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার পদে কারা আসছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি।

ডেপুটি স্পিকার পদে আলোচনায় রয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল এবং বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও নবনিযুক্ত চিফ হুইপ নুরুল ইসলাম মনি।

মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের রাজনৈতিক জীবন দীর্ঘ ও বর্ণাঢ্য। মহান মুক্তিযুদ্ধে অসামান্য বীরত্বের জন্য তিনি রাষ্ট্রের তৃতীয় সর্বোচ্চ বীরত্বসূচক খেতাব বীর বিক্রম লাভ করেন। ছাত্রজীবনে তিনি ক্রীড়াক্ষেত্রেও কৃতিত্ব দেখান—পাকিস্তান ফুটবল দলের খেলোয়াড় ও অধিনায়ক ছিলেন এবং ১৯৬৪ সাল থেকে টানা তিন বছর পূর্ব পাকিস্তানের দ্রুততম মানবের খেতাব অর্জন করেন।

সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর রাজনীতিতে যুক্ত হন তিনি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ভোলা-৩ আসন থেকে ১৯৮৬ ও ১৯৮৮ সালে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই আসন থেকে জয়ী হন।

১৯৯২ সালে বিএনপিতে যোগ দেওয়ার পর ১৯৯৬ সালের ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে দলটির প্রার্থী হিসেবে বিজয়ী হন। বিএনপি সরকারের সময় তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী, পাটমন্ত্রী এবং পানিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

দলীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই বর্ষীয়ান নেতা। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন দায়িত্বে ছিলেন এবং বর্তমানে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য।

৮১ বছর বয়সী হাফিজ উদ্দিন আহমদ বর্তমানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দায়িত্বে আছেন এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে সপ্তমবারের মতো জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!