AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৬ মার্চ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৪ পিএম, ১০ মার্চ, ২০২৬

১৬ মার্চ  খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দেশজুড়ে নদী-নালা, খাল ও বিভিন্ন জলাশয় খনন ও পুনঃখনন কার্যক্রম শুরু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন আগামী ১৬ মার্চ দিনাজপুরের কাহারোল উপজেলায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানান, কর্মসূচির আওতায় সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল ও জলাশয় খনন করা হবে। এটি বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম একটি উদ্যোগ।

প্রতিমন্ত্রী বলেন, একই দিনে দেশের আরও ৫৪টি জেলায় স্থানীয় মন্ত্রী ও সংসদ সদস্যদের উপস্থিতিতে জেলা প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচির উদ্বোধন করা হবে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, চার বছর মেয়াদি এই প্রকল্প বাস্তবায়ন করা হবে। পানিসম্পদ মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে এ কর্মসূচি বাস্তবায়ন করবে।

মীর শাহে আলম আরও বলেন, খাল খননের কাজে স্থানীয় জনগণ ও শ্রমিকদের সম্পৃক্ত করার ওপর প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। যন্ত্রের পরিবর্তে অধিকাংশ কাজ শ্রমনির্ভর পদ্ধতিতে সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে অন্তত ৬০ থেকে ৭০ শতাংশ কাজ সাধারণ শ্রমিকদের মাধ্যমে সম্পাদিত হয়।

এছাড়া প্রয়োজন অনুযায়ী স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীদেরও এ ধরনের জনসম্পৃক্ত কার্যক্রমে যুক্ত করার বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

খাল খনন প্রকল্পে অতীতে অনিয়মের অভিযোগের প্রসঙ্গ তুলে ধরলে প্রতিমন্ত্রী বলেন, এবার জনসম্পৃক্ততা বাড়ানো এবং স্থানীয় পর্যায়ে মন্ত্রী ও সংসদ সদস্যদের সরাসরি তদারকি নিশ্চিত করার মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হবে।

তিনি এই উদ্যোগকে সরকারের একটি রাজনৈতিক অঙ্গীকার ও জনকল্যাণমূলক কর্মসূচি হিসেবে উল্লেখ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!