AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ বিক্রি হচ্ছে ট্রেনের ১৫ মার্চের অগ্রিম টিকিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০০ এএম, ৫ মার্চ, ২০২৬

আজ বিক্রি হচ্ছে ট্রেনের ১৫ মার্চের অগ্রিম টিকিট

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে অগ্রিম ট্রেনের টিকিট বিক্রি অব্যাহত রেখেছে। অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার (৫ মার্চ) বিক্রি হচ্ছে আগামী ১৫ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, যারা ১৫ মার্চ ট্রেনে ভ্রমণ করবেন, তাদের আজই অনলাইনে অগ্রিম টিকিট সংগ্রহ করতে হবে।

ঈদযাত্রার জন্য এবার শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। যাত্রীদের সুবিধার্থে পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হচ্ছে।

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় গত মঙ্গলবার (৩ মার্চ)। ওই দিন বিক্রি হয় ১৩ মার্চের টিকিট। বুধবার (৪ মার্চ) বিক্রি হয়েছে ১৪ মার্চের টিকিট।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী—

  • ১৬ মার্চের টিকিট বিক্রি হবে ৬ মার্চ

  • ১৭ মার্চের টিকিট বিক্রি হবে ৭ মার্চ

  • ১৮ মার্চের টিকিট বিক্রি হবে ৮ মার্চ

  • ১৯ মার্চের টিকিট বিক্রি হবে ৯ মার্চ

রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের নির্ধারিত তারিখ ও সময়ে অনলাইনে টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছে।


একুশে সংবাদ/এ.জে

Link copied!