AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৩৫ এএম, ৪ মার্চ, ২০২৬

ঈদযাত্রায় ট্রেনের দ্বিতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রি চলছে আজ

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির দ্বিতীয় দিন চলছে। বুধবার (৪ মার্চ) বিক্রি হচ্ছে আগামী ১৪ মার্চের আন্তঃনগর ট্রেনের টিকিট।

বাংলাদেশ রেলওয়ে ঈদযাত্রা উপলক্ষে সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করছে। যাত্রীদের ভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্র জানায়, পশ্চিমাঞ্চলে চলাচলকারী সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি শুরু হয়েছে। অন্যদিকে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে দুপুর ২টা থেকে।

সম্প্রতি রাজধানীর রেল ভবনে অনুষ্ঠিত ঈদযাত্রা সংক্রান্ত বিশেষ প্রস্তুতিমূলক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, ১৩ মার্চের টিকিট বিক্রি হয়েছে ৩ মার্চ। ১৪ মার্চের টিকিট বিক্রি হচ্ছে ৪ মার্চ। এরপর ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট বিক্রি হবে ৯ মার্চ।

এছাড়া চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির সিদ্ধান্ত নেওয়া হবে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, নন-এসি কোচে মোট আসনের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাত্রার টিকিট ট্রেন ছাড়ার আগে সংশ্লিষ্ট প্রারম্ভিক স্টেশন থেকে সংগ্রহ করা যাবে। তবে ঈদযাত্রার অগ্রিম টিকিট একজন যাত্রী একবারই কিনতে পারবেন এবং একবারে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহের সুযোগ থাকবে। এসব টিকিট ফেরতযোগ্য নয়।

ঈদকে কেন্দ্র করে যাত্রীদের আগাম প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময় অনুযায়ী অনলাইনে টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!