প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
মঙ্গলবার (৩ মার্চ) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয়ের মধ্যে পারস্পরিক শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান জানান, প্রধানমন্ত্রী বাংলাদেশ কোস্টগার্ডের দেশপ্রেম, পেশাদারিত্ব ও নিষ্ঠার প্রশংসা করেন। তিনি সমুদ্র উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগ ব্যবস্থাপনায় জনসেবামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন।
এ ছাড়া বৈঠকে কোস্টগার্ডের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রম সম্পর্কে প্রধানমন্ত্রী অবহিত হন। তিনি এসব উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার আশ্বাস দেন এবং দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

