AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:০৭ পিএম, ২ মার্চ, ২০২৬

জাতীয় সংসদের চিফ হুইপ ও হুইপ হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারদলীয় চিফ হুইপ হিসেবে বরগুনা-২ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার (২ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এ ছাড়া পৃথক আরেকটি প্রজ্ঞাপনে সরকারদলীয় ছয়জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

নবনিযুক্ত হুইপরা হলেন— হবিগঞ্জ-৩ আসনের এমপি জি কে গউছ, খুলনা-৩ আসনের এমপি রকিবুল ইসলাম বকুল, শরীয়তপুর-৩ আসনের এমপি মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, নাটোর-২ আসনের এমপি রুহুল কুদ্দুস তালুকদার দুলু, দিনাজপুর-৪ আসনের এমপি আখতারুজ্জামান মিয়া এবং লক্ষ্মীপুর-৪ আসনের এমপি আশরাফ উদ্দিন নিজান।

জাতীয় সংসদ সচিবালয় জানিয়েছে, রাষ্ট্রপতির আদেশ অনুযায়ী এসব নিয়োগ অবিলম্বে কার্যকর হবে। নবনিযুক্ত চিফ হুইপ ও হুইপরা আগামীকাল মঙ্গলবার শপথ গ্রহণ করতে পারেন বলে জানা গেছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!