আসন্ন ঈদের পর থেকেই স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
রোববার( ১ মার্চ )রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) আয়োজিত ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
ইসি মাছউদ বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম কখনোই থেমে থাকে না। জাতীয় সংসদ ও রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও সারা বছরজুড়ে বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের দায়িত্ব কমিশনের ওপর রয়েছে। সে অনুযায়ী ঈদের পর থেকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি জোরদার করা হবে।
তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে নাকি নির্দলীয়ভাবে অনুষ্ঠিত হবে—সে বিষয়ে সিদ্ধান্ত নির্ভর করছে সংসদের প্রথম অধিবেশনের ওপর। বিদ্যমান আইন অনুযায়ী সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সর্বদা প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে তিনটি পৃথক ক্যাটাগরিতে নির্বাচিত তিনজন প্রতিবেদকের হাতে পুরস্কার তুলে দেন নির্বাচন কমিশনার।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

