AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪৯ পিএম, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬

জামায়াতের ইফতার মাহফিলে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামায়াতে ইসলামীর ইফতার মাহফিলে যোগ দিয়েছেন প্রধামন্ত্রী তারেক রহমান। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে তিনি চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পৌঁছান।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষ আজ বিভিন্ন প্রত্যাশা ও আশা নিয়ে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেন, “আজ আল্লাহর নামে শপথ করি, আগামী দিনে আমাদের কাজ দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য হোক। আল্লাহ যেন আমাদেরকে এই কাজ করার তাওফিক দান করেন।”

May be an image of one or more people, dais and text

অনুষ্ঠানটি জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরের সঞ্চালনায় শুরু হয়, এবং কারি বেলাল হোসাইনের পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে ইফতার মাহফিল উদ্বোধন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অংশ নেন সরকারের মন্ত্রিপরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের এমপি ও নেতা, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, সাংবাদিক, শিক্ষাবিদ, সাবেক বিচারপতি, সিনিয়র আইনজীবী, কৃষিবিদ, চিকিৎসক, ওলামা-মাশায়েখ, কবি সাহিত্যিক, ব্যবসায়ী এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদের নির্বাচিত নেতারা।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, “আজকের এই সময়ে আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। সম্প্রতি দেশে নির্বাচন সম্পন্ন হয়েছে, যা গণতন্ত্রের যাত্রা শুরু করেছে। এই গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ গত এক দশক ধরে অকাতরে জীবন দিয়েছে; অত্যাচার, নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছে।”

তিনি আরও যোগ করেন, “হাজারও আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক স্বাধীনতা এবং বাক ও অধিকার চর্চার সুযোগ পেয়েছি। এজন্য আল্লাহর দরবারে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি।”

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!