AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ওআইসির শীর্ষ নেতৃত্বের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৪৬ এএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬

ওআইসির শীর্ষ নেতৃত্বের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রথম বিদেশ সফরে সৌদি আরব গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরের অংশ হিসেবে তিনি ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের শীর্ষ নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে অংশ নেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সৌদি আরবের জেদ্দায় অবস্থিত ওআইসি সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ওআইসির নির্বাহী পরিচালনা কমিটির চেয়ারপারসন ও গাম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেরিং মোদুউ, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওয়ালিদ এলখ্রেইজি এবং তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠককালে বাংলাদেশের সাম্প্রতিক জাতীয় নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে ওআইসির নেতারা অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশে দ্রুত রাজনৈতিক স্থিতিশীলতা ফিরবে এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।

ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের দীর্ঘদিনের নীতিগত অবস্থান ভবিষ্যতেও অপরিবর্তিত থাকবে— এমন প্রত্যাশাও বৈঠকে ব্যক্ত করেন অংশগ্রহণকারী নেতারা।

এ সময় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের প্রার্থিতার প্রতিও সমর্থন জানান ওআইসির শীর্ষ প্রতিনিধিরা।

উল্লেখ্য, আগামী ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই নির্বাচনে বাংলাদেশের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!