AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫৬ পিএম, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

নবনিযুক্ত নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির আজ রাজারবাগ পুলিশ লাইনের পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত এ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে আইজিপি কিছুক্ষণ নীরবতা পালন করে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা শহীদদের আত্মার শান্তি কামনা করেন এবং দেশের সেবায় জীবন উৎসর্গ করা বীর পুলিশ সদস্যদের সাহসিকতাকে স্মরণ করেন।

পুষ্পস্তবক অর্পণের সময় বাংলাদেশ পুলিশের একটি গার্ড অব অনার প্রথা অনুযায়ী আইজিপিকে সম্মান দেখানো হয়। অনুষ্ঠানের মধ্যে করুণ সুরে বিউগলের শব্দ শ্রোতাদের হৃদয়কে ছুঁয়ে যায়।

উল্লেখ্য, মো. আলী হোসেন ফকির বুধবার (২৫ ফেব্রুয়ারি) নতুন আইজিপি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। তিনি পূর্ববর্তী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হয়েছেন। গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তার এই নিয়োগ নিশ্চিত করা হয়।

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!