AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৩৬ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬

ঈদে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদুল ফিতর উপলক্ষে দেশের ঘরমুখী যাত্রীদের সুবিধার জন্য বাংলাদেশ রেলওয়ে অগ্রিম টিকিট বিক্রি শুরু করবে ৩ মার্চ থেকে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ২৩ মার্চ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রেলওয়ে কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। তাদের সিদ্ধান্ত অনুযায়ী এবারও শতভাগ আসন অনলাইনে বিক্রি হবে।

রেলওয়ে জানিয়েছে, দুই অঞ্চলে টিকিট বিক্রি হবে আলাদা সময়ে। পশ্চিমাঞ্চলের সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে সকাল থেকে, আর পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি হবে দুপুরে।

এছাড়া এবার ঈদে ৫ জোড়া মোট ২০টি স্পেশাল ট্রেন চালু করা হবে, যা অতিরিক্ত যাত্রী সেবার জন্য নির্ধারিত।

 

 


একুশে সংবাদ/এ.জে

Link copied!