স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিগত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত আরও ১,২০২টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের মুক্তি দেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসান স্বাক্ষরিত এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে। বার্তায় বলা হয়, এই অনুমোদন পূর্বের উদ্যোগের ধারাবাহিকতা হিসেবে এসেছে। এর আগে ২২ ফেব্রুয়ারি ১,০০৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের খবর জানিয়েছিল মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই পদক্ষেপের মাধ্যমে রাজনৈতিক বিরোধিতার কারণে দীর্ঘদিন স্থগিত থাকা বা হয়রানিমূলক মামলা নিষ্পত্তির দিকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়া হচ্ছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

