সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীকে দেশের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) আইন মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম আব্দুর রউফ চৌধুরীর সন্তান। তিনি দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত রয়েছেন।
শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকা নটর ডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করেন।
পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে গিয়ে তিনি আইনের ওপর ডিগ্রি অর্জন করেন এবং লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

