AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৪৭ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নৌবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে সাক্ষাতের বিষয়টি জানানো হয়।

সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি (Blue Economy), সমুদ্রসম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

jagonews24.com

এ সময় নৌবাহিনীর পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বাংলাদেশের জলসীমা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সর্বদা প্রস্তুত-শান্তিতে ও সংগ্রামে, সমুদ্রে দুর্জয়।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!