AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
নৌপরিবহনমন্ত্রী

৬ মাসের মধ্যে মোংলা বন্দরের পরিবর্তন দেখা যাবে



৬ মাসের মধ্যে মোংলা বন্দরের পরিবর্তন দেখা যাবে

নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে মোংলা বন্দরকেও চট্টগ্রাম বন্দরের মতো একটি সফল ও সক্ষম বন্দরে দ্রুত সময়ের মধ্যে প্রতিষ্ঠিত করা সম্ভব।

সরকারের ১৮০ দিনের অগ্রাধিকার কর্মপরিকল্পনায় মোংলা বন্দরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে আগামী ৬ মাসের মধ্যেই বন্দরের দৃশ্যমান ও আমূল পরিবর্তন দেখতে পাওয়া যাবে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে মোংলা বন্দর জেটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
শেখ রবিউল আলম বলেন, মোংলা নদীর ওপর একটি ঝুলন্ত সেতুর প্রয়োজনীয়তা রয়েছে। বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।
এছাড়া মোংলা-খুলনা রেলপথে রেল চলাচল বাড়াতে দ্রুত সময়ের মধ্যে নতুন রেলের কোচ ও ইঞ্জিন সংযোজন করা হবে বলেও জানান তিনি। এতে করে বন্দরের পণ্য পরিবহন ব্যবস্থা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!