AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ থেকে নতুন সূচিতে চলছে মেট্রোরেল


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:১৫ এএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

আজ থেকে নতুন সূচিতে চলছে মেট্রোরেল

পবিত্র রমজান মাস উপলক্ষে মেট্রোরেলের নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। অফিস সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ ১ রমজান (১৯ ফেব্রুয়ারি) থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত এ সূচি কার্যকর থাকবে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সূচি অনুযায়ী, সাপ্তাহিক কর্মদিবসে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে। অপরদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তরগামী প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টা ১৫ মিনিটে এবং সর্বশেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে।

যাত্রীচাপের ওপর ভিত্তি করে ট্রেন চলাচলের বিরতি (হেডওয়ে) নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫ মিনিট ৩০ সেকেন্ড থেকে সর্বোচ্চ ২০ মিনিট পর্যন্ত।

ডিএমটিসিএল জানিয়েছে, রমজান মাসে ইফতারের সুবিধার্থে যাত্রীরা বিশেষ সুযোগ পাবেন। প্রতিটি যাত্রী মেট্রোট্রেন ও স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন মেঝেতে না পড়ে সে বিষয়ে সতর্ক থাকতে হবে এবং খালি বোতল অবশ্যই প্ল্যাটফর্ম বা স্টেশনের নির্দিষ্ট ডাস্টবিনে ফেলতে হবে। প্ল্যাটফর্ম, কনকোর্স কিংবা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।

এদিকে, শুক্র ও শনিবারসহ অন্যান্য সরকারি ছুটির দিনে মেট্রোরেলের বিদ্যমান সময়সূচি অপরিবর্তিত থাকবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!