AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:০৮ এএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি বিএনপির এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে কোনো শপথ নেননি বিএনপির সংসদ সদস্যরা। দলটির চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপির সব নির্বাচিত এমপি মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে উপস্থিত থাকলেও সংস্কার পরিষদের শপথ কার্যক্রমে অংশ নেননি।

শপথ অনুষ্ঠান শুরুর আগে সংসদ সচিবালয়ে বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপির কোনো সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হননি এবং বিদ্যমান সংবিধানেও এ ধরনের কোনো পরিষদের বিধান অন্তর্ভুক্ত নেই।

তিনি আরও বলেন, গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়টি আগে সংবিধানে যুক্ত করতে হবে। সেই সঙ্গে পরিষদের সদস্য কারা হবেন, কে শপথ পাঠ করাবেন এবং শপথের নির্দিষ্ট ফরম কী হবে—এসব বিষয়ে সাংবিধানিক বিধান প্রণয়ন জরুরি। বর্তমানে সংবিধানের তৃতীয় তফসিলে কেবল সংসদ সদস্যদের শপথের ফরম রয়েছে, সংস্কার পরিষদের জন্য কোনো আলাদা শপথ ফরম নেই।

সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধানের তৃতীয় তফসিলে সংশোধনের মাধ্যমে বিষয়টি অন্তর্ভুক্ত না হওয়া পর্যন্ত সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণের আইনগত ভিত্তি তৈরি হবে না। সে পর্যন্ত বিএনপি সাংবিধানিক কাঠামোর মধ্যেই অবস্থান করবে।

তিনি জানান, দলের চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিএনপি সংবিধান অনুসরণ করেই সিদ্ধান্ত নিয়েছে এবং ভবিষ্যতেও সংবিধানসম্মত পথেই চলবে।

বিএনপির অবস্থান অনুযায়ী, সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা না থাকলেও প্রয়োজনীয় আইন ও বিধান প্রণয়ন ছাড়া সংস্কার পরিষদের অংশ হওয়া সাংবিধানিকভাবে সঙ্গত নয় বলে দলটি মনে করছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!