মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিদ্যমান বিধান অনুযায়ী চুক্তিভিত্তিতে তাকে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
এর আগে, গত ১৪ ফেব্রুয়ারি তৎকালীন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদের চুক্তি বাতিল করা হয়। এরপর শূন্যতা পূরণ না হওয়া পর্যন্ত প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়াকে নিজ দায়িত্বের পাশাপাশি অতিরিক্তভাবে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, এখন আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেলেন ড. নাসিমুল গনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

