ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের ওপর অনুষ্ঠিতব্য গণভোটে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
আগামীকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে তিনি ভোট প্রদান করবেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।
একই দিনে দেশব্যাপী জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

