AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
সায়েম আলী পাঠান

সমাজের সর্বস্তরের বিদ্যমান বৈষম্য দূর করে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করব


Ekushey Sangbad
সাইফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
১২:০৮ এএম, ৭ ফেব্রুয়ারি, ২০২৬

সমাজের সর্বস্তরের বিদ্যমান বৈষম্য দূর করে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করব

ভৌগোলিকভাবে শিবপুর উপজেলার একেকটি ইউনিয়ন একেকটি প্রাকৃতিক বৈশিষ্ট্যে ভরপুর। কিছু এলাকায় শাকসবজি বেশি হয়, কিছু এলাকায় ধান বেশি হয়, কিছু এলাকায় কলা বেশি হয়, আবার কিছু এলাকায় অন্যান্য ফল-ফলাদি বেশি হয়। প্রত্যেকটি এলাকা কিংবা ইউনিয়নভিত্তিক উন্নয়ন পরিকল্পনা আমরা গঠন করেছি। নির্বাচনে জয়ী হলে সবার আগে কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করা হবে। সেচব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় স্থানে গভীর নলকূপ স্থাপন করা হবে। কম দামে কৃষকের হাতে সার-বীজ পাওয়ার ব্যবস্থা করা হবে। কৃষকরা যেন শস্য ও ফলের ন্যায্য মূল্য পায়, সে জন্য পরিবহন চাঁদাবাজি বন্ধ করা হবে। কৃষিকে আধুনিকায়নের পাশাপাশি কৃষকের সব ধরনের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নরসিংদী-০৩ শিবপুর আসনের জাকের পার্টির মনোনীত গোলাপ ফুল প্রতীকের প্রার্থী, মরহুম সমাজসেবক এডভোকেট শওকত আলী পাঠানের ছেলে এডভোকেট আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান দুলালপুর মোড় সংলগ্ন জাকের পার্টির নির্বাচনী অফিসে সাংবাদিকদের সামনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হতে পারলে শিবপুরবাসীর উন্নয়নে তাঁর নির্বাচনী ইশতেহার তুলে ধরেন।

সায়েম আলী পাঠান জানান, নির্বাচনে জয়ী হতে পারলে দল-মত নির্বিশেষে সবার মতামতের ভিত্তিতে শিবপুরবাসীর উন্নয়ন পরিচালনা করা হবে। শিবপুরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে এবং স্বাস্থ্য খাতকে উন্নত করা হবে। শিবপুরে একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। কৃষকদের সার্বিক দিক বিবেচনায় সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করার লক্ষ্যে হিমাগার স্থাপন করা হবে। শিবপুর পৌরসভাকে আধুনিকায়ন করা হবে এবং সমাজ থেকে মাদক নির্মূলের লক্ষ্যে কর্মব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু তাই নয়, শিবপুরের অনেক রাস্তাঘাট এখনো বেহাল দশায় রয়েছে। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল-কলেজসহ সব ধরনের সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। বর্ষাকালে পানির প্রবাহ নিশ্চিত রাখতে খাল-বিল, নদী-নালা পুনঃখনন করা হবে। সমাজের সব স্তরের বিদ্যমান বৈষম্য দূর করে সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

এ কারণে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে নরসিংদী-০৩ শিবপুরের ভোটারদের জাকের পার্টির গোলাপ ফুল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান তিনি।

এ সময় শিবপুর উপজেলা জাকের পার্টির সভাপতি আসাদ পাঠান, নরসিংদী জেলা ছাত্র ফ্রন্টের সভাপতি লোকনাথ দও, সাধারচর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি সাখাওয়াত খন্দকার, সাধারণ সম্পাদক কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোবারক ভূঁইয়া, অর্থ সম্পাদক শামসুল ইসলাম, সাধারচর ইউনিয়ন ছাত্র ফ্রন্টের সভাপতি শাহ সূফিসহ জাকের পার্টির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!