AB Bank
  • ঢাকা
  • শনিবার, ২০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ফের ছত্রভঙ্গ করল পুলিশ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৮:৪৪ পিএম, ৬ ফেব্রুয়ারি, ২০২৬

শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ফের ছত্রভঙ্গ করল পুলিশ

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর আবারও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশের ধাওয়ায় আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কাঁটাবনের দিকে সরে যান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, শাহবাগ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থান নেয়। লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের শাহবাগ মোড় থেকে সরিয়ে দেওয়া হয়। পুলিশের এই অভিযানের পর অল্প সময়ের মধ্যেই শাহবাগ মোড় জনশূন্য হয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পুলিশের ধাওয়ার মুখে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হলেও সন্ধ্যার পর তারা আবার শাহবাগ মোড়ে অবস্থান নেন। পরে রাত সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টাল অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশের ধাওয়ার মুখে আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ছেড়ে কাঁটাবনের দিকে সরে যান।

এ ঘটনায় শাহবাগ ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!