AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সারাদেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫০ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

সারাদেশে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে দায়িত্ব পালনের জন্য ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচনি আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করার পাশাপাশি তাঁরা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ ও মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী, নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আগামী ৮ ফেব্রুয়ারি থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করবেন। এর আগে আগামী ৭ ফেব্রুয়ারি তাঁদের সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদান করতে হবে। দায়িত্ব শুরুর আগে ম্যাজিস্ট্রেটদের প্রয়োজনীয় প্রশিক্ষণও দেওয়া হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারার আওতায় ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পাবেন। জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে তাঁদের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করবেন।

এ ছাড়া প্রতিদিন পরিচালিত মোবাইল কোর্টের বিস্তারিত তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রয়োজনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনরত বিজিবি, কোস্টগার্ড ও সশস্ত্র বাহিনীর টিমকে দিকনির্দেশনাও দেবেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!