AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আজ ইসির বৈঠক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৫ এএম, ২৫ জানুয়ারি, ২০২৬

বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে আজ ইসির বৈঠক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি হোটেলে নির্বাচন কমিশনের সব সদস্যের উপস্থিতিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, কূটনৈতিক মিশনের প্রতিনিধিসহ জাতিসংঘের কর্মকর্তারা অংশ নেবেন।

নির্বাচন কমিশনার বলেন, বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে কমিশনের সার্বিক প্রস্তুতি, নির্বাচন পরিচালনায় স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়গুলো তুলে ধরা হবে। পাশাপাশি বিদেশি কূটনীতিকদের বিভিন্ন প্রশ্ন ও মতামতও শোনা হবে।

ইসি মনে করছে, এই বৈঠক নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে কমিশনের অবস্থান স্পষ্ট করতে সহায়ক হবে।

 

একুশে সংবাদ/এ.জে
 

Link copied!