AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:৫২ পিএম, ২২ জানুয়ারি, ২০২৬

জাতীয়  নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের নবনিযুক্ত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ঢাকায় তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ সময় ড. খলিলুর রহমান বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ক্রিস্টেনসেনকে স্বাগত জানান। এছাড়াও ঢাকায় তার পূর্ববর্তী মেয়াদ এবং ওয়াশিংটন ডিসিতে মার্কিন সরকারের বিভিন্ন পদে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে তার অবদানের কথা স্মরণ করেন। ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেছেন যে তার বর্তমান মেয়াদে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

১ ঘণ্টা এ বৈঠকে তারা বাংলাদেশ-মার্কিন সম্পর্কের মূল দিকগুলো নিয়ে আলোচনা করেছেন। যার মধ্যে রয়েছে পারস্পরিক শুল্ক চুক্তি, রোহিঙ্গাদের প্রতি সহায়তা, ভিসা বন্ডসহ অভিবাসন এবং যুক্তরাষ্ট্র থেকে অবৈধ বাংলাদশিদের প্রত্যাবর্তন, বাংলাদেশে আমেরিকান ব্যবসা ও বিনিয়োগ, পাশাপাশি সাধারণ উদ্বেগের আঞ্চলিক বিষয়গুলো স্থান পায়।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে মার্কিন যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবং আসন্ন নির্বাচন এবং বিস্তৃত সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের প্রচেষ্টার প্রশংসা করেছেন। সাক্ষাতের সময় ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর এরিক গিলান উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!