AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:১৩ এএম, ২২ জানুয়ারি, ২০২৬

সাবেক উপদেষ্টা এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বিশিষ্ট নাগরিক এম হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বলেন, রাষ্ট্র ও জনগণের কল্যাণে এম হাফিজ উদ্দিন খানের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়।

ড. ইউনূস বলেন, এম হাফিজ উদ্দিন খান ছিলেন একজন সৎ, প্রজ্ঞাবান ও দায়িত্বশীল রাষ্ট্রকর্মী। রাষ্ট্র পরিচালনায় তার সততা, নিষ্ঠা ও নৈতিক অবস্থান ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

শোকবার্তায় তিনি আরও উল্লেখ করেন, ব্যক্তিগত জীবনে এম হাফিজ উদ্দিন খান ছিলেন তার সহপাঠী ও ঘনিষ্ঠ বন্ধু। জীবনের বিভিন্ন পর্যায়ে তার প্রজ্ঞা, মানবিকতা ও স্পষ্টভাষিতা তাকে সমৃদ্ধ করেছে বলে জানান প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “তার মৃত্যুতে আমি একজন বিশ্বস্ত সহকর্মী ও বন্ধুকে হারালাম।”

প্রধান উপদেষ্টা বলেন, কর্মজীবনে এম হাফিজ উদ্দিন খান যে সততা ও দক্ষতার পরিচয় দিয়েছেন এবং পরবর্তীকালে সুশাসন প্রতিষ্ঠায় যে ভূমিকা রেখেছেন, তা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে।

শোকবার্তায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

উল্লেখ্য, সাবেক এই উপদেষ্টা বুধবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। এম হাফিজ উদ্দিন খান ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। পরে ২০০১ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি অর্থ ও পরিকল্পনাসহ একাধিক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

 

একুশে সংবাদ/ এ.জে

Link copied!