AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‌্যাব ডিজি


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:৩৬ পিএম, ২০ জানুয়ারি, ২০২৬

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের আস্তানা গুঁড়িয়ে দেওয়া হবে: র‌্যাব ডিজি

সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে গড়ে ওঠা সন্ত্রাসী আস্তানাকে শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব-৭ এর কার্যালয়ে হামলায় নিহত নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, “জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। যারা অবৈধভাবে বসবাস করছে এবং অস্ত্রধারী সন্ত্রাসী, তাদের শিগগিরই আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে দমন করা হবে। আমরা অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা ভেঙে গুঁড়িয়ে দেব। এটা আপনাদের নিশ্চিতভাবে জানাচ্ছি।”

তিনি আরও বলেন, “হামলায় নিহত র‌্যাব সদস্যকে আমরা ‘শহীদ’ হিসেবে স্মরণ করি। যারা এ ঘটনায় জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে এবং বিচারিক কার্যক্রমের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে।”

নিহত র‌্যাব সদস্যের পরিবারের বিষয়েও প্রধান ডিজি বলেন, “মোতালেবের পরিবার অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। আমরা তাদের আর্থিক ও সামাজিকভাবে সহায়তা প্রদান নিশ্চিত করেছি।”

অভিযানকালে গুলি চালানোর বিষয়ে তিনি জানান, “আইন অনুযায়ী আমাদের আত্মরক্ষার অধিকার ছিল, তবে সাধারণ মানুষের প্রাণহানি এড়িয়ে আমরা গুলি চালাইনি। সন্ত্রাসীদের লক্ষ্য করে গুলি করলে সাধারণ মানুষ আহত বা নিহত হতে পারত।”

র‌্যাব ডিজি জানান, পুরো ঘটনা তদন্তাধীন রয়েছে এবং কোনো ভুলত্রুটি ধরা পড়লে তা সংশোধন করা হবে। ভবিষ্যতে আরও দক্ষ ও সুষ্ঠু অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, “হামলায় জড়িত কয়েকজনের নাম শনাক্ত করা হয়েছে। তাদের অবশ্যই গ্রেফতার করা হবে। দেশের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় আমরা সর্বশক্তি দিয়ে কাজ করে যাব এবং যে কোনো ঝুঁকি নিয়েও আমাদের দায়িত্ব পালন করবো।”

প্রসঙ্গত, সোমবার জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে র‌্যাব-৭ এর নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হন। এ ঘটনায় আরও তিনজন র‌্যাব সদস্য আহত হন। যৌথবাহিনী ঘটনার পর সলিমপুরের সব প্রবেশমুখে অবস্থান নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা রঙের একটি মাইক্রোবাসে কালো জ্যাকেট পরা র‌্যাব সদস্যরা অভিযানে গেলে কয়েকশ মানুষ একত্রিত হয়ে তাদের ওপর হামলা চালায়। ভিডিওতে মাইক্রোবাস ভাঙচুরের দৃশ্যও ধরা পড়ে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!