AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কোন আসনে কতজন প্রার্থী থাকছেন, চূড়ান্ত হবে আজ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:০১ এএম, ২০ জানুয়ারি, ২০২৬

কোন আসনে কতজন প্রার্থী থাকছেন, চূড়ান্ত হবে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন আসনে কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন—তা চূড়ান্ত হবে আজ মঙ্গলবার (২০ জানুয়ারি)। এদিনই প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারিত রয়েছে। পরদিন ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেবেন।

নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট কর্মকর্তারা সোমবার (১৯ জানুয়ারি) জানান, মঙ্গলবারের মধ্যে রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ আসনে চূড়ান্ত প্রার্থীর নাম রিটার্নিং কর্মকর্তাদের কাছে জমা দিতে হবে। কোনো দলে যদি একটি আসনে একাধিক প্রার্থী মনোনয়ন পেয়ে থাকেন এবং তারা সবাই বৈধ হিসেবে টিকে যান, সে ক্ষেত্রে দলকে জানাতে হবে—কার প্রার্থিতা বহাল থাকবে।

একই সঙ্গে স্বতন্ত্র প্রার্থীরাও চাইলে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। নির্ধারিত সময়ের পর আর কোনো প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে না।

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ সম্পন্ন হবে। এরপর ২২ জানুয়ারি থেকে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

প্রচারণা চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

উল্লেখ্য, চলতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২৯ ডিসেম্বর। নির্ধারিত সময়ের মধ্যে প্রায় আড়াই হাজার মনোনয়নপত্র জমা পড়ে।

৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তারা ৭২৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন। এতে ৩০০ সংসদীয় আসনে বৈধ প্রার্থী দাঁড়ান ১ হাজার ৮৪২ জন।

পরবর্তীতে বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬৪৫ জন আপিল করেন। ১০ জানুয়ারি থেকে টানা ৯ দিনের শুনানি শেষে ৪১৭ জন প্রার্থী প্রার্থিতা ফিরে পান। সবশেষ হিসাব অনুযায়ী, নির্বাচনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৫৩ জন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!