AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী
সীমান্তে গুলিবর্ষণ:

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:১৯ পিএম, ১৩ জানুয়ারি, ২০২৬

মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল পররাষ্ট্র মন্ত্রণালয়

কক্সবাজারের টেকনাফ সীমান্তে গুলিবর্ষণের ঘটনার প্রেক্ষিতে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সো মো-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে এই ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে তীব্র উদ্বেগ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক ওই গুলির ঘটনায় সীমান্ত এলাকার এক ১২ বছর বয়সী শিশু গুরুতর আহত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়, কোনো ধরনের উসকানি ছাড়াই বাংলাদেশের ভূখণ্ডের দিকে গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের পরিপন্থী এবং দ্বিপক্ষীয় সুসম্পর্কের জন্য ক্ষতিকর।

বাংলাদেশ মিয়ানমারকে এই ঘটনার সম্পূর্ণ দায় নেওয়ার আহ্বান জানায়। পাশাপাশি ভবিষ্যতে যাতে সীমান্ত অতিক্রম করে এ ধরনের গুলির ঘটনা আর না ঘটে, সে জন্য কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়। এছাড়া মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাত বা সশস্ত্র তৎপরতার প্রভাব যেন বাংলাদেশের জনগণের নিরাপত্তা ও জীবিকায় না পড়ে—এ বিষয়টি নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে মিয়ানমারের রাষ্ট্রদূত তার সরকারের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন এবং আহত শিশুর প্রতি সহমর্মিতা জানান। তিনি আশ্বাস দেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে তার সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!