AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইসি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি চলছে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৪২ এএম, ১০ জানুয়ারি, ২০২৬

ইসি মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল আবেদনের শুনানি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শনিবার (১০ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এ অবস্থিত অডিটোরিয়ামে এই শুনানি কার্যক্রম শুরু হয়।

নির্বাচন কমিশন সচিবালয়ের আইন শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান জানান, প্রতিদিন সকাল ১০টা থেকে ধারাবাহিকভাবে আপিল শুনানি অনুষ্ঠিত হবে। আপিল নম্বর অনুযায়ী শুনানির সূচি আগেই নির্ধারণ করা হয়েছে।

ইসির নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ১০ জানুয়ারি ১–৭০ নম্বর,১১ জানুয়ারি ৭১–১৪০,১২ জানুয়ারি ১৪১–২১০,১৩ জানুয়ারি ২১১–২৮০,১৪ জানুয়ারি ২৮১–৩৫০,১৫ জানুয়ারি ৩৫১–৪২০,১৬ জানুয়ারি ৪২১–৪৯০,১৭ জানুয়ারি ৪৯১–৫৬০ এবং ১৮ জানুয়ারি ৫৬১ নম্বর থেকে অবশিষ্ট সব আপিলের শুনানি গ্রহণ করা হবে।

শুনানি শেষে আপিল সংক্রান্ত সিদ্ধান্ত নির্বাচন ভবনের মনিটরের মাধ্যমে প্রকাশ করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রার্থীদের ই-মেইলে রায়ের পিডিএফ কপি পাঠানো হবে। নির্ধারিত তারিখ অনুযায়ী নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকেও রায়ের কপি সংগ্রহ করা যাবে।

কমিশন জানিয়েছে, ১০ থেকে ১২ জানুয়ারির শুনানির রায় ১২ জানুয়ারি, ১৩ থেকে ১৫ জানুয়ারির রায় ১৫ জানুয়ারি এবং ১৬ থেকে ১৮ জানুয়ারির রায় ১৮ জানুয়ারি বিতরণ করা হবে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রার্থিতা ফিরে পেতে এবার মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে শেষ দিন শুক্রবার (৯ জানুয়ারি) একদিনেই জমা পড়ে ১৭৬টি আপিল। ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এই আপিল গ্রহণ করা হয়।

নির্বাচনের তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। পরদিন ২১ জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচনী প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি এবং চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!