AB Bank
  • ঢাকা
  • শনিবার, ০৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৩ পিএম, ৮ জানুয়ারি, ২০২৬

সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা

দেশের সব তপশিলি ব্যাংকের শাখা ও উপশাখায় নারীদের জন্য উপযোগী ওয়াশরুম ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নারী কর্মকর্তা-কর্মচারী ও নারী গ্রাহকদের দৈনন্দিন ভোগান্তি কমানো এবং কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ গড়ে তুলতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বিষয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজে সার্কুলারটি প্রকাশ করা হয়। একই সঙ্গে দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে নির্দেশনাটি পাঠানো হয়েছে।

সার্কুলারে উল্লেখ করা হয়, তপশিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয়, আঞ্চলিক কার্যালয় এবং শাখা-উপশাখায় কর্মরত নারী কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা নারীদের জন্য পর্যাপ্ত ও স্বাস্থ্যসম্মত ওয়াশরুম থাকা অত্যাবশ্যক। কিন্তু অনেক ব্যাংকে এই সুবিধার ঘাটতির কারণে নারী কর্মী ও গ্রাহকরা নানাভাবে অসুবিধার মুখে পড়ছেন, যা কর্মক্ষেত্রে নারীবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে বড় বাধা সৃষ্টি করছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (বিআরপিডি) পরিচালক মো. বায়েজীদ সরকার স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়, ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শুরু করে সব শাখা ও উপশাখায় নারী কর্মকর্তা-কর্মচারী এবং নারী গ্রাহকদের জন্য আলাদা ও স্বাস্থ্যসম্মত নারীবান্ধব ওয়াশরুম নির্মাণ, প্রয়োজন অনুযায়ী সংস্কার এবং পর্যাপ্ত স্যানিটারি সামগ্রী নিশ্চিত করতে হবে।

কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনাকে ব্যাংকিং খাতে কর্মপরিবেশ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!