AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শীতে কাঁপছে দেশ, আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৭ এএম, ৫ জানুয়ারি, ২০২৬

শীতে কাঁপছে দেশ, আরও শৈত্যপ্রবাহের পূর্বাভাস

শীতে কাঁপছে দেশ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ আরও বেড়েছে। ভোর থেকে চারপাশে ঘন কুয়াশা দেখা যাচ্ছে এবং আগের তুলনায় তাপমাত্রাও কমে গেছে।

সোমবার (৫ জানুয়ারি) ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পাবনা ও সিলেটসহ দেশের সাতটি জেলায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আরও কয়েক দিন স্থায়ী হতে পারে।

আবহাওয়াবিদরা বলছেন, সোমবার থেকে শীতের তীব্রতা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। রাত ও ভোরের দিকে কুয়াশা ঘন হতে পারে এবং সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে।

ঘন কুয়াশার কারণে সড়ক, নৌ ও আকাশপথে যান চলাচলে বিঘ্ন ঘটতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। পাশাপাশি আগামী পাঁচ দিনে তাপমাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে।

গত শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে—৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের জনপদসহ বিভিন্ন এলাকায় হিমেল হাওয়ায় জনজীবনে ভোগান্তি দেখা দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে দুই থেকে তিনটি মৃদু থেকে মাঝারি এবং এক থেকে দুটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

আবহাওয়া সংস্থার ব্যাখ্যায় বলা হয়েছে, সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ৮ দশমিক ১ ডিগ্রির মধ্যে থাকলে তা মৃদু শৈত্যপ্রবাহ, ৮ থেকে ৬ দশমিক ১ ডিগ্রি হলে মাঝারি, ৬ থেকে ৪ দশমিক ১ ডিগ্রি হলে তীব্র এবং ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামলে অতি তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!