AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজ শেষ হচ্ছে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বাদ জুমা হবে বিশেষ দোয়া


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:১৩ এএম, ২ জানুয়ারি, ২০২৬

আজ শেষ হচ্ছে তিন দিনের রাষ্ট্রীয় শোক, বাদ জুমা হবে বিশেষ দোয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কর্মসূচি আজ শুক্রবার (২ জানুয়ারি) শেষ হচ্ছে। গত বুধবার (৩১ ডিসেম্বর) থেকে রাষ্ট্রীয়ভাবে এ শোক পালন করা হচ্ছে।

শোক কর্মসূচির অংশ হিসেবে আজ বাদ জুমা দেশের বিভিন্ন মসজিদে তার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হবে। একইসঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার আত্মার শান্তির জন্য প্রার্থনা অনুষ্ঠিত হবে।

রাষ্ট্রীয় শোক পালনের নিয়ম অনুযায়ী আজও সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৩৭ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। গত ২৩ নভেম্বর তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবন এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে লাখো মানুষ অংশগ্রহণ করেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!