AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বুধবার সাধারণ ছুটি, যা বন্ধ থাকবে, যা খোলা থাকবে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১০ পিএম, ৩০ ডিসেম্বর, ২০২৫

বুধবার সাধারণ ছুটি, যা বন্ধ থাকবে, যা খোলা থাকবে

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার (৩১ ডিসেম্বর) থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন ঘোষণা করেছে। পাশাপাশি মরহুমার নামাজে জানাজায় সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এই ঘোষণা দেন। তিনি বলেন, “সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি তিন দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করছি।”

এরপরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ছুটিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এতে বলা হয়েছে, সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি সব অফিস একদিন বন্ধ থাকবে।

ছুটির আওতায় যা থাকবে না

প্রজ্ঞাপনে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, নিম্নলিখিত জরুরি সেবা ছুটির আওতার বাইরে থাকবে:

  • বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সেবা, ফায়ার সার্ভিস, বন্দর, পরিচ্ছন্নতা, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এ ধরনের সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী।

  • হাসপাতাল ও জরুরি চিকিৎসা সেবা এবং এই সেবার সঙ্গে যুক্ত কর্মী।

  • চিকিৎসাসেবা প্রদানকারী চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম বহনকারী যানবাহন ও কর্মী।

  • জরুরি কাজে নিয়োজিত অফিস ও কর্মীরা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ব্যাংকিং কার্যক্রমের বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। একইভাবে আদালতের কার্যক্রম পরিচালনার জন্য সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!