AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৫:০৯ পিএম, ২৪ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না: প্রেস সচিব

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের এই অবস্থানের কথা পুনব্যক্ত করেন তিনি।

প্রেস সচিব বলেন, "আওয়ামী লীগের বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান অত্যন্ত স্পষ্ট। যেহেতু দলটির রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে নিষিদ্ধ এবং নির্বাচন কমিশনও তাদের তালিকার বাইরে রেখেছে, তাই আসন্ন নির্বাচনে তাদের অংশ নেওয়ার কোনো প্রশ্নই আসে না।"

সংবাদ সম্মেলনে মার্কিন আইনপ্রণেতাদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠির বিষয়ে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম জানান, তিনি এমন কোনো চিঠির বিষয়ে অবগত নন এবং সেটি এখনো দেখেননি।

 উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে অন্তর্বর্তীকালীন সরকার এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর যাবতীয় রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করে। সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশের আওতায় জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছিল যে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দলটির বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

নির্বাচন কমিশনও পরবর্তী সময়ে সরকারের এই সিদ্ধান্ত ও আইনি কাঠামোর আলোকে আওয়ামী লীগকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখার বিষয়টি নিশ্চিত করে। আজকের সংবাদ সম্মেলনে প্রেস সচিব সেই আইনি ও রাজনৈতিক অবস্থানেরই পুনরাবৃত্তি করলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!