প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভোটের দিন যত কাছে আসবে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত উন্নত হবে। সাম্প্রতিক ‘হাদি হত্যাকাণ্ড’কে কেন্দ্র করে কিছুটা উদ্বেগ থাকা স্বাভাবিক হলেও, সময়ের সঙ্গে সঙ্গে এই ভয় কাটিয়ে ভোট উৎসবের পরিবেশ তৈরি হবে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) তিনি রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ডাক বিভাগের পোস্টাল ভোট কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন।
সিইসি জানান, পোস্টাল ভোটের নিবন্ধনের জন্য আর মাত্র তিন দিন বাকি। যারা দেশের বাইরে থেকে ভোট দিতে চান, তাদের দ্রুত নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি। এই ‘হাইব্রিড ভোটিং ব্যবস্থা’ বিশ্বব্যাপী একটি মডেল হিসেবে বিবেচিত হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।
নির্বাচন কমিশনের প্রতি মানুষের আস্থা রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, “রাজনৈতিক দল এবং ভোটাররা দেশের মঙ্গল চায়। বর্তমানে ভোটের পরিবেশ সম্পূর্ণভাবে রক্ষিত আছে এবং পোস্টাল ভোট প্রক্রিয়ার অগ্রগতিতে আমরা সন্তুষ্ট।” তিনি আশা প্রকাশ করেন, শেষ তিন দিনে নিবন্ধনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

