AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এ কে খন্দকারের জানাজা সম্পন্ন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৪৩ পিএম, ২১ ডিসেম্বর, ২০২৫

এ কে খন্দকারের জানাজা সম্পন্ন

সাবেক বিমানবাহিনী প্রধান ও মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তমের জানাজা সম্পন্ন হয়েছে। আজ রবিবার বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে দুপুর ২টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে যথাযথ সামরিক মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। তার জানাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাসহ তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।

শনিবার সকাল ১০টা ৩৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন এ কে খন্দকার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিনি এক কন্যা, দুই পুত্র এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ কে খন্দকারের জন্ম ১৯৩০ সালের ১ জানুয়ারি।

তিনি মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ব্যক্তিগত উপ-প্রধান সেনাপতি হিসেবে রণাঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!