AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বাভাবিক পরিবেশ বজায় রেখে জননিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৭:৪৮ পিএম, ১৮ ডিসেম্বর, ২০২৫

স্বাভাবিক পরিবেশ বজায় রেখে জননিরাপত্তা নিশ্চিতের নির্দেশ ডিএমপি কমিশনারের

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এনডিসি বলেছেন, জননিরাপত্তা নিশ্চিত করতে হবে এমনভাবে যেন নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত না হয়।

পবিত্র বড়দিন এবং ইংরেজি বর্ষবিদায় ও নববর্ষ উপলক্ষে ডিএমপি হেডকোয়ার্টার্সে আয়োজিত এক সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তা ব্যবস্থার কারণে যেন সাধারণ মানুষের চলাচল ও দৈনন্দিন কার্যক্রমে অযথা বিঘ্ন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও জানান, খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র বড়দিন ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ঢাকা মহানগরীর ৭৩টি চার্চে বড়দিন উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয়, বড়দিন ও বর্ষবিদায় ঘিরে কোনো ধরনের গুজব বা অপপ্রচার ঠেকাতে সাইবার পেট্রোলিং জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, সামনে একাধিক গুরুত্বপূর্ণ ইভেন্ট রয়েছে। বিশেষ করে ‘থার্টি ফার্স্ট নাইট’কে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। তিনি নগরবাসীকে মোটরকার রেসিং থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, বর্ষবিদায়ের রাতে কেউ মোটর রেসিং করলে সংশ্লিষ্ট যানবাহন জব্দ করা হবে।

সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি) বলেন, থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে যেকোনো অনুষ্ঠানের জন্য পূর্বানুমোদন গ্রহণ বাধ্যতামূলক।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম, পিপিএম-সেবা বলেন, বর্ষবিদায়ের রাতে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শৈথিল্য গ্রহণযোগ্য নয়। পটকা ও বিস্ফোরক দ্রব্যের ক্রয়-বিক্রয় বন্ধে কঠোর নজরদারির নির্দেশ দেন তিনি।

অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম বলেন, থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানো সম্পূর্ণভাবে পরিহার করতে হবে।

সভায় খ্রিষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ ছাড়াও অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মো. মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমান, বিভিন্ন সংস্থার প্রতিনিধি, ডিএমপির যুগ্ম কমিশনার, উপ-পুলিশ কমিশনার এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!