AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিরাপত্তা শঙ্কায় দুপুর থেকে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:৩০ পিএম, ১৭ ডিসেম্বর, ২০২৫

নিরাপত্তা শঙ্কায় দুপুর থেকে ঢাকায় ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

চলমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুর ২টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

আইভ্যাক বাংলাদেশের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ যাদের ভিসা আবেদন জমা দেওয়ার জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের সবাইকে পরবর্তী সময়ে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত সোমবার বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস। সম্ভাব্য রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভের আশঙ্কায় মার্কিন নাগরিকদের জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়।

এর দুই দিনের মাথায় নিরাপত্তাজনিত কারণ উল্লেখ করে ভারতীয় ভিসা সেন্টার বন্ধের ঘোষণা এলো।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক কিছুটা টানাপোড়েনের মধ্যে রয়েছে। এই সময় আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী ভারতে আশ্রয় নেন। এ ছাড়া আদালতের রায়ে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের প্রত্যর্পণ চাওয়া হলেও এ বিষয়ে এখনো দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!