AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪৮ পিএম, ১৬ ডিসেম্বর, ২০২৫

দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না: প্রধান উপদেষ্টা

ভীতি প্রদর্শন, সন্ত্রাস বা রক্তপাতের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা থামানো সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, পরাজিত ফ্যাসিস্ট শক্তির সহিংস অপচেষ্টা সরকার দৃঢ়তার সঙ্গে প্রতিহত করবে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

ভাষণে প্রধান উপদেষ্টা জানান, বিজয়ের আনন্দের দিনে তিনি গভীর দুঃখের সঙ্গে একটি উদ্বেগজনক ঘটনার কথা জাতির সামনে তুলে ধরছেন। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সম্মুখ সারির কর্মী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে তিনি কেবল ব্যক্তিগত আক্রমণ নয়, বরং দেশের গণতান্ত্রিক অভিযাত্রার ওপর সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, আহত শরিফ ওসমান হাদি বর্তমানে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এ সময় দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করেন প্রধান উপদেষ্টা।

ড. ইউনূস বলেন, এই ঘটনায় জড়িতদের শনাক্ত করতে সরকার ইতোমধ্যে অগ্রগতি অর্জন করেছে। তিনি আশ্বাস দিয়ে বলেন, ষড়যন্ত্রকারীরা যেখানেই অবস্থান করুক, কাউকেই আইনের আওতার বাইরে রাখা হবে না।

ভাষণের শেষভাগে প্রধান উপদেষ্টা দেশবাসীকে সংযম বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তির অপচেষ্টা ব্যর্থ হবে এবং বাংলাদেশের মাটিতে পরাজিত ফ্যাসিবাদ আর কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!