মহান বিজয় দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে আজ রাজধানীতে মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হবে। নির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১১টা ৫০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত মোট ৪০ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সোমবার (১৫ ডিসেম্বর) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকায় প্যারাজাম্প কর্মসূচি অনুষ্ঠিত হবে। প্যারাট্রুপারদের নিরাপত্তা নিশ্চিত করতে এই সময়ের জন্য মেট্রোরেল চলাচল স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এই সাময়িক বিরতির ফলে যাত্রীদের যে অসুবিধা হতে পারে, সে জন্য তারা দুঃখ প্রকাশ করছে। একই সঙ্গে যাত্রীদের আগেভাগে সময়সূচি যাচাই করে যাতায়াত পরিকল্পনা করার অনুরোধ জানানো হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

