AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজধনীতে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:১৭ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২৫

রাজধনীতে বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় রাস্তা পারাপারের সময় বাসের ধাক্কায় আনোয়ারা বেগম (৬৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক দুপুর ২টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা (পথচারী) স্বপন আহমেদ জানান, দুপুর দেড়টার দিকে যাত্রাবাড়ীর কাজলা ধনিয়া কলেজ এলাকায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় আনোয়ারা বেগম গুরুতর আহত হন। পরে এ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, নিহত আনোয়ারার গ্রামে বাড়ি নারায়ণগঞ্জের বন্দর থানার আলী এলাকার মৃত নাজিম উদ্দিনের মেয়ে। বর্তমানে রসুলপুর, ধনিয়াতে একটি ভাড়া বাসায় থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

একুশে সংবাদ/ওজি

Link copied!