AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১০:০৮ এএম, ২৪ নভেম্বর, ২০২৫

ঢাকা ছাড়লেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

দুই দিনের রাষ্ট্রীয় সফর শেষে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে ঢাকা ত্যাগ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

শেরিং তোবগেকে বহনকারী বিমানটি আজ সকাল ৮টা ৩০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যায়। বিমানবন্দরে তাকে বিদায় জানান পররাষ্ট্র উপদেষ্টা এম. তৌহিদ হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

বিদায়ের আগে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী ভুটানের প্রধানমন্ত্রীকে ‘স্ট্যাটিক গার্ড অব অনার’ প্রদান করা হয়।

ঢাকায় অবস্থানকালে দুই দেশ দুটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করে—একটি স্বাস্থ্যসেবা এবং অন্যটি আন্তর্জাতিক ইন্টারনেট সংযোগ জোরদার করার বিষয়ে। সফরের অংশ হিসেবে শেরিং তোবগে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকসহ একাধিক কর্মসূচিতে অংশ নেন।

তার কর্মসূচিতে উপদেষ্টাদের সঙ্গে বৈঠক, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা অন্তর্ভুক্ত ছিল।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!