আসন্ন ১৬ জুলাই (বুধবার) ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (১৫ জুলাই) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদের সই করা এক সরকারি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, শোক দিবস উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষা প্রতিষ্ঠান এবং বেসরকারি ভবনসহ বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
এ ছাড়া প্রজ্ঞাপনে জানানো হয়েছে, জুলাই শহীদদের স্মরণে ১৬ জুলাই সারাদেশে মসজিদে মসজিদে তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল আয়োজন করা হবে। অন্য ধর্মীয় উপাসনালয়গুলোতেও শহীদদের শান্তির জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, এই দিনটিকে রাষ্ট্রীয়ভাবে শোক দিবস হিসেবে পালন করা হবে।
একুশে সংবাদ/স.ট/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

