গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
শনিবার (২২ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যরা এই প্রতিবেদন হস্তান্তর করেন।
পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যমুনার বাইরে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের সামনে প্রতিবেদন জমার বিষয়টি তুলে ধরেন।
এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদসহ অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ// আ.ট// এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

