জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুরুতর আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দিতে ঢাকায় এসেছে চীনের একটি জরুরি মেডিকেল টিম। আজ সকালে ঢাকায় এসে পৌঁছান তারা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মেডিকেল টিমটিকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক।
চীনা দূতাবাস জানায়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের অনুরোধে চীন ঢাকায় জরুরি মেডিকেল টিম পাঠিয়েছে।
বিস্তারিত আসছে…
একুশে সংবাদ/এনএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

