রাজধানীর ধানমন্ডিতে একটি রেস্তোরাঁয় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সকালে সাত মসজিদ রোডে এই ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। এছাড়া হতাহতের খবর পাওয়া যায়নি।
একুশে সংবাদ/ই.ক/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

