AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৭ জুলাই, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জামালপুরে মাছ কিনতে গিয়ে ট্রাক চাপায় নিহত ১


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, জামালপুর
০২:৫৭ পিএম, ২৭ জুলাই, ২০২৬

জামালপুরে মাছ কিনতে গিয়ে ট্রাক চাপায় নিহত ১

জামালপুর সদর উপজেলার দিগপাইত এলাকায় সিমেন্ট বোঝাই ট্রাক চাপায় আতাউর রহমান ননী মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকালে দিগপাইত উপশহরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান ননী মিয়া দিগপাইত এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মাছ কেনার জন্য দিগপাইত উপশহরে যান ননী মিয়া। মাছ বাজারে যেতে বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় জামালপুরগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক ননী মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এসময় আহত হয় হাফেজ উদ্দিন নামে এক ভ্যান চালক।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহটি উদ্ধার করেন এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। ট্রাকটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!