AB Bank
  • ঢাকা
  • শনিবার, ১৩ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিভিন্ন দেশে পাঠানো নারী কর্মীর সংখ্যা ১১ লাখ ৬৬ হাজার: প্রবাসী কল্যাণমন্ত্রী


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৭:১৫ পিএম, ১ নভেম্বর, ২০২৩

বিভিন্ন দেশে পাঠানো নারী কর্মীর সংখ্যা ১১ লাখ ৬৬ হাজার: প্রবাসী কল্যাণমন্ত্রী

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশে পাঠানো নারী কর্মীর সংখ্যা ১১ লাখ ৬৬ হাজার ১৭৬ জন।

 

বুধবার (১ নভেম্বর)  জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য আদিবা আনজুম মিতার এক প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন। বুধবারের প্রশ্ন উত্তর টেবিলে উপস্থাপিত হয়।

 

তিনি বলেন,  বর্তমানে যেসকল দেশে নারী কর্মীর চাহিদা বেশি তার মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কাতার, মরিশাস, লেবানন, বাহরাইন অন্যতম। নারী শ্রমিকেরা যেন কোন বৈষ্যম্যের শিকার না হয় সেজন্য সর্বদা সরকারের নজরদারি ও উদ্যোগ অব্যাহত আছে।

 

মন্ত্রী বলেন, প্রবাসে নারী কর্মীদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে সৌদি আরব, জর্ডান, ওমান এবং লেবাননে ছয়টি সেইফ হোম রয়েছে। আইনগত জটিলতা থাকলে নারী কর্মীদের উক্ত সেইফ হোমে রেখে সকল প্রকার আইনী সহায়তা প্রদানপূর্বক প্রয়োজনে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়ে থাকে। 

 

সংসদ সদস্য সৈয়দ আবু হোসেনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারিভাবে বোয়েসেল-এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে শ্রমিক পাঠানো হয়ে থাকে। ২০২২-২৩ অর্থবছরে বোয়েসেল-এর মাধ্যমে চাকুরি নিয়ে নিয়ে জর্ডান, দক্ষিন কোরিয়াসহ বিভিন্ন দেশে গমনকারী কর্মীর সংখ্যা ১৫ হাজার ২৯৪ জন। এরমধ্যে পুরুষ কর্মী ৮ হাজার ২৮৫ জন এবং নারী কর্মীর সংখ্যা ৭ হাজার ৯ জন।

 

একুশে সনবাদ/আ.জ.প্র/জাহা

Link copied!