আল-আমিন এম তাওহীদ: বীর মুক্তিযোদ্ধা শহীদ ওবায়দুল হক বাবুল মোল্লার ২৫ তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুর দৌহিত্র বাংলাদেশ যুবলীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য ডক্টর আশিকুর রহমানসহ নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন।
আজ রবিবার ( ১০ অক্টোবর) বিকেলে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিনিয়র অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক ড. আশিকুর রহমান (শান্ত)। সাবেক ছাত্রলীগ নেতা ও যুবলীগ নেতা মোসতাক আহমেদ শাহিন, সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত হোসেন, যুবলীগ নেতা অরিফুর রহমান রুমন, মজিবুল আলম খোকন, আমজাদ তালুকদার, মিজানুর রহমান খান প্রমূখ।
একুশে সংবাদ/আল আমিন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

